IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে ফের বৃষ্টির সম্ভাবনা

দেশে ফের বৃষ্টির সম্ভাবনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌসুমের শেষ প্রান্তে এসে আবারও ঝরতে পারে বৃষ্টি। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ কমে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শুক্র ও শনিবারের বৃষ্টির পর রোববার থেকে সারাদেশে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে রংপুর বিভাগ ও দেশের পাঁচটি জেলায়। দেশের অন্য এলাকাতেও শীতের তীব্রতা বেড়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মৌসুমের শেষ প্রান্তে এসে আবারও হতে পারে বৃষ্টি। রাজশাহী, পাবনা জেলা ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার দেশের ১১টি অঞ্চলের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৭।

ঢাকায় সোমবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি, মঙ্গলবার তা কিছুটা কমে ১২ দশমিক ৩, ময়মনসিংহে মঙ্গলবার ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৩ দশমিক ৪, সিলেটে ১১ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ছিল ১০ দশমিক ২, খুলনায় ছিল ১২, এবং বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news