IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> তৃতীয় বারের মত শপথ নিলেন মেয়র আইভী

তৃতীয় বারের মত শপথ নিলেন মেয়র আইভী

ধূমকেতু নিউজ ডেস্ক : শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলররা। গণভবন থেকে ভার্চুয়ালি শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভোট দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণের আস্থার মূল্যায়ন করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

গেল ১৬ জনুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। শান্তিপূর্ণ ভোটে তৃতীয় বারের মত নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রধানমন্ত্রী বলেন, ১৩ বছর ধরে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ আজ উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। এই সুনাম অক্ষত রেখে আগামীর উন্নত রাষ্ট্র গড়তে সবাইকে নিরলস কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

এ নির্বাচনে আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পান। আর তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।

২০১১ সালে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করেন আইভী।

পরের বার ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরাজিত করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news