IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> সার্চ কমিটিতে পুলিশের আট কর্মকর্তা

সার্চ কমিটিতে পুলিশের আট কর্মকর্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে।

তাদের মধ্যে সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ এ বাহিনীর সাবেক আটজন কর্মকর্তার নাম রয়েছে। তবে সাবেক দুই কর্মকর্তার নাম দুবার করে এসেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’

সার্চ কমিটিতে যেসব সাবেক পুলিশ কর্মকর্তার নাম
সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহাবুব হোসেন, ডিআইজি (অব.) মো. মঞ্জুর কাদের খান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই এসব নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের প্রস্তাবিত এই তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার পাওয়া গেছে।

এ বিষয়ে তালিকায় বলা হয়েছে, তালিকার নাম বিভিন্ন সংগঠন/ব্যক্তি প্রস্তাব করেছে। তালিকায় একই ব্যক্তির নামের পুনরাবৃত্তি পরিহারযোগ্য। নামের বানান ও পদবির করণিক ত্রুটি সংশোধনযোগ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news