IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘রাজাকারের সন্তানরা পাবে না সরকারি চাকরি’

‘রাজাকারের সন্তানরা পাবে না সরকারি চাকরি’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজাকারের সন্তানরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

শুক্রবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সাহাপাড়া এলাকায় মার্কাস রোডের পাশে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কভিডের জন্য সংসদ দীর্ঘস্থায়ী না হওয়ার কারণে সে আইনটি এখনও পাশ হয়নি। আমরা আশা করি, পরবর্তী অধিবেশনে পাশ হলেই-রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

তিনি বলেন, তারা ব্যবসা বাণিজ্য বা অন্য কোন কাজ করতে পারবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাতিল করা হয়নি- শুধু একটি সুযোগ তারা ভোগ করতে পারবে না- সরকারী চাকরি পাবে না।

গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, গণপূর্ত বিভাগরে নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন, সমিতির সাধারণ সম্পাদক শরীফ হোসেন ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন করা যেমন কঠিন কাজ তেমনি দেশের স্বাধীনতা রক্ষা করাও কঠিন। আমরা ১৯৭১ সালে সংগ্রাম করে দানবীয় শক্তিকে পরাজিত করার মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কিন্তু পরাজিত শত্রু ও তাদের দোসররা বসে নেই, তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। এ পরাজিত শত্রুদের দমন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই গাজীপুরে এ ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গাজীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে ৬ তলা বিশিষ্ট এই হাসপাতাল। এ জেলায় ৬০ হাজারের বেশি ডায়াবেটিকস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যার ৬ তলা বিশিষ্ট হাসপাতালটি ২২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news