IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘হাদিসুর মরদেহ ইউক্রেনে রাখা হয়েছে’

‘হাদিসুর মরদেহ ইউক্রেনে রাখা হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। এছাড়া বাংলার সমৃদ্ধির বেঁচে যাওয়া ২৮ নাবিক এখন রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রয়েছেন।

রোববার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকেপড়া নাবিকদের প্রথমে ইউক্রেনের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে ও পরে তাদের সীমান্তবর্তী দেশ রোমানিয়ায় স্থানান্তরিত করা হয়।

এদিকে, ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশি জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ‘সর্বাত্মক প্রয়াস’ চালানোর বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে দেশটি।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আমরা নিহতের আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাই। বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলিভিয়া বন্দরে জাহাজটি নোঙর করা অবস্থায় এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার কারণটি খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news