IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাজধানীর রামপুরায় আগুনে দুই জনের মৃত্যু

রাজধানীর রামপুরায় আগুনে দুই জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৫ জন দগ্ধের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে

নিহতরা হলেন, নাদের আলী ও সিদ্দিক। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা আইসিইউতে ছিলেন। এর আগে, শনিবার দুপুরে মারা যায় হেলাল। মৃত নাদের আলী ছিলেন ভাঙাড়ি দোকানের মালিক।

তার ছেলে মো. রাসেল জানান, তাদের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়। পরিবার নিয়ে রামপুরা হাজীপাড়ায় থাকেন। তিন সন্তানের জনক ছিলেন নাদের। আর লেবার হিসেবে তাদের দোকানে কাজ করতেন সিদ্দিক। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়।

এর আগে, ২ মার্চ দিনগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙাড়ির দোকানে আগুনের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন, শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ি মালপত্র উঠানো হচ্ছিল। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও ৪ শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, ওইদিন রাত ১টা ৪২ মিনিটে বউবাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারির টিনশেড দোকানে আগুন লাগে। সে আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নেভায়। পুরাতন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news