IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন

আজ জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন।

১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সবকয়টি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান। তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি।

জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৫২ সাল থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। অংশ নেন ভাষা আন্দোলনে। ১৯৫৬ সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে ১৯৬২, ৬৬ ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাবেশে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান।

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লগের সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭৪, ১৯৯২ এবং ১৯৯৭ সালে আবারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। ২০০২ সালে তিনি দলের সভাপতিমণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।

২০০৭ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গ্রেপ্তার হলে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের হাল ধরেন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখেন। এরপর ২০০৮ সালে জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news