IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত : প্রধানমন্ত্রী

বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর কখনো কেউ আমাদের পেছনে টানতে পারবে না। উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে বাংলাদেশ।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত সফরকালীন আবুধাবির আবাসস্থল থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশে উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পঁচাত্তরের পর আমাদের জীবনে একটা কালো অধ্যায় ছিল। সেই কালো মেঘ কেটে গেছে। এখন আমরা জাতির পিতা আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। যে দেশ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলবে। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, করোনার সময় একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। এখন আরেকটি সমস্যা, যে একটি যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। সেখানে অন্যরা মদদ দিচ্ছে। যার ফলে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। বিদেশে যেমন তেলের দাম বেড়ে গেছে, নানা রকম সমস্যা হচ্ছে। তার জন্য কিছু সমস্যা আমাদের মোকাবিলা করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তবে আমি বিশ্বাস করি, এইগুলো আমরা মোকাবিলা করতে পারব। কারণ, করোনার সময় আমি মানুষকে আহ্বান করেছিলাম- আমাদের মাটি আছে, যে যা পারেন আপনারা ফসল ফলান। এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যেকোনো একটা যুদ্ধাবস্থা বা করোনায় যে আর্থিক মন্দা, বিশ্বব্যাপী এরফলে খাদ্যাভাব দেখা দিতে পারে। দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু আমরা যদি আমাদের দেশে, উৎপাদন বাড়াতে পারি, নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে রাখেতে পারি। তাহলে এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে দেশে থাকবেন। ওই দেশের আইন মেনে চলবেন। নিয়ম মেনে চলবেন। যাতে করে সেই দেশের কাছে আমাদের মুখটা বড় থাকে। আমাদের দেশের সম্মান যেন কখনো নষ্ট না হয়। আপনাদের জন্য স্মার্টকার্ড থেকে সবধরনের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। যেসব দেশে আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছে, তারা যেন নিয়মিত হয় সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা দেশে উন্নয়ন সহযোগী। আপনাদের ভালো-মন্দ দেখার বিষয়টি আমাদের মাথায় আছে। সেটা স্মরণ রাখি এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করি। আমাদের সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কারো মুখাপেক্ষী হয়ে যেন চলতে না হয়।

১৯৯৬ সালের ক্ষমতা নেয়ার পরে দেশের জনগণের জন্য আওয়ামী লীগ সরকারের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের জনগণের রায় নিয়ে ২০০৯ সালে সরকার গঠন করি। তারপর থেকে এ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোট এবং সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছি। আমার দৃষ্টিতে এটা হলো জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। কারণ ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না, এটা হচ্ছে জনগণের সেবা করবার সুযোগ। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, তা পূর্ণ করা।

শেখ হাসিনা বলেন, পরপর তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তরের পর দেশে অস্থিরতা ছিল। গণতান্ত্রিক ধারা কখনোই অব্যাহত ছিল না। কিন্তু ২০০৮ সালের নির্বাচনের পরে ১৩ বছর আমরা পূর্ণ করেছি। একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি। কৃতজ্ঞতা জানাই প্রবাসীদের প্রতিও। কারণ আপনাদের কাছ থেকেও ব্যাপক সমর্থন ও সহযোগিতা পেয়েছি। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি।

সরকারপ্রধান বলেন, এই ১৩ বছর আগেও প্রবাসে বাংলাদেশি নাগরিকরা সম্মান তেমন পেতো না। কিন্তু আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ শুনলে সবাই মর্যাদার চোখে দেখে। সবাই সমীহ করে। বাংলাদেশ আবার তার সেই হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। এটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। যতক্ষণ আছি, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো।

প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার অনুরোধ করে তিনি বলেন, সবাই সুস্থ থাকেন। দেশে আপনাদের যে আত্মীয়স্বজন আছেন, তাদেরও স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে বলবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news