IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙ্গে দাও, মুনাফাখোরদের গ্রেপ্তার করো’

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙ্গে দাও, মুনাফাখোরদের গ্রেপ্তার করো’

ধূমকেতু প্রতিবেদক : চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধি না করা, বাজার সিন্ডিকেট ও অতি মুনাফাখোরদের গ্রেপ্তার, খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা, গ্রাম ও শহরে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঢাকা মহানগর ন্যাপের মানববন্ধন অনুষ্ঠিত।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর সভাপতি মন্ডলীর সদস্য কাজী সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ সারথি চক্রবর্তী।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। মাথাপিছু গড় আয় গুটিকতক মানুষের পকেটে। গড় আয় ২,৫০০ ডলার হলে এতো মানুষ টিসিবির ট্রাকের পিছনে লাইন দিচ্ছে কেন?

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি প্রনোদনা, খাদ্যকার্ড যেন দুর্নীতি মুক্তভাবে বন্টন হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। গত তিন মাসে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের আয় বাড়েনি, অথচ বাজার মূল্য বেড়ে দ্বিগুন হয়েছে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজির সঙ্গে যুক্ত ও অতিমুনাফাখোরদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে ন্যাপ নেতৃবৃন্দ বলেন, খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি উপজেলা পর্যন্ত সম্প্র্রসারণ করতে হবে। সাধারণ মানুষের জীবন যখন দুর্বিসহ তখন গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ও অব্যবস্থার প্রতিবাদে গ্রাম ও শহরে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক এ্যাড. আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন, মোস্তাক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহানগর নেতা শরিফ আহমেদ ভূঁইয়া, এনামুল হক, সৈয়দ মঈনুল হোসেন সুমন, নজরুল ইসলাম, সোহেল উদ্দিন তালুকদার টুটুল, মকসুদ আলম, ইসমাইল হোসেন টিটো, যুব সমিতির আহŸায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খায়রুল আলম সোহেল প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news