IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২৮ মার্চের হরতাল নিয়ে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ মার্চের হরতাল নিয়ে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাম গণতান্ত্রিক জোট ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডাকা আগামী ২৮ মার্চ আধাবেলা হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সারাবিশ্বেই তেলের দাম বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেজন্য হরতাল ডেকেছে সারাবিশ্বেই কিন্তু তেলের দাম বেড়েছে, শুধু বাংলাদেশ বাড়েনি। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য আমাদের পরিবহন ব্যয় এবং মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী বলেন, হরতাল-ধর্মঘটের মতো রাজনৈতিক চর্চা রাজনৈতিক দলগুলো করতে পারে। আমাদের কথা হলো কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করার বা ভাঙচুর করে অথবা কেউ যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে। তারা কোনো ভাঙচুরে যাবেন না বা সহিংসতা জাতীয় কোনো কাজ করবেন না, যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি বা জনগণের জানমাল বাঁধার মুখে পড়ে।

এর আগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন মন্ত্রী। ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম অস্ত্রাগারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘর নির্মাণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news