IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> জাতীয় >> টপ নিউজ >> বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নানান দিক।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো আগামীতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কি না সে বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে রোববার যুক্তরাষ্ট্রে যান আব্দুল মোমেন। সেখানে পৌঁছে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করব। যেহেতু র‌্যাব একটি দক্ষ, কার্যকর এবং দুর্নীতিমুক্ত বাহিনী, তাই তিনি আশা করেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে ইতিবাচক সাড়া আসবে।

এদিকে, আইনের শাসন নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এ কে আব্দুল মোমেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।

৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল মোমেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031