IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রথম আনুষ্ঠানিক বৈঠক ইসির

প্রথম আনুষ্ঠানিক বৈঠক ইসির

ধূমকেতু নিউজ ডেস্ক : পাঁচ এজেন্ডা নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার সকাল ১১টায় নতুন নির্বাচন কমিশনের প্রথম এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে—কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন; পৌরসভা নির্বাচন; ইউনিয়ন পরিষদ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়।

ইসি সূত্র জানায়, প্রথম বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও একশর মতো ইউনিয়ন পরিষদ ও দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে। বৈঠকে সিদ্ধান্ত হলে ঈদের আগে তপশিল দিয়ে, ঈদের পরে ভোট করার চিন্তা করা হচ্ছে। তবে কুমিল্লা সিটি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।

এ বিষয়ে ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আয়োজনে কোনো আইনি বাধা নেই। কমিশন সভায় আলোচ্যসূচিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি রয়েছে। এ সভায় কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news