IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের।

এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে গতবার বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল।

মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান। যেখানে সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।

এদিকে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের র‌্যাংকিং ৮৪। মিয়ানমারের অবস্থান ৯৮। এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা রয়েছে ১০৩ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান ১০৯তম।

এছাড়া গত প্রান্তিকের সূচকের সঙ্গে তুলনা করলে শীর্ষ ১০ র‌্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। জাপান ও সিঙ্গাপুর গতবারও শীর্ষস্থানটি দখলে রেখেছিল। দেশ দুটির পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে প্রবেশাধিকার পান।

এদিকে, এবারের তালিকায় ইউক্রেনের র‌্যাংকিং ৩৪ এবং রাশিয়া এবার কয়েক ধাপ নেমে ৪৯-এ অবস্থান করছে। গতবার রাশিয়ার র‌্যাংকিং ছিলো ৪৬তম স্থানে। এছাগা এবারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের পাসপোর্ট। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে ষষ্ঠ স্থানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news