IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> গৃহহীনদের পরিবেশবান্ধব বাড়ি দিচ্ছে পুলিশ

গৃহহীনদের পরিবেশবান্ধব বাড়ি দিচ্ছে পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। নিজস্ব অর্থায়নে প্রতি থানায় করা হয়েছে গৃহহীন পরিবারের জন্য পরিবেশবান্ধব বাড়ি। রোববার এসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদ ডেস্ক। এখানে ২৪ ঘণ্টা কর্মরত থাকেন একজন নারী পুলিশ অফিসার। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব থানায় দিনরাত সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা।

নারী পুলিশ কর্মকর্তারা বলছেন, ধর্ষণ বা নির্যাতিত নারীরা অনেক গোপন কথা এখানে নিঃসংকোচে বলতে পারেন।

পুলিশ কর্মকর্তা ফাহিমা বলেন, “নারী এবং শিশু থানায় আসতে ভয় পায়, সমস্যাটা খুলে বলতে ভয় পায়। তাদের কাছ থেকে সমস্যাটা শুনে দ্রুততার সাথে আইনী পদক্ষেপ গ্রহণ করা এবং তাকে সেবা প্রদান করা এটাই নারী-শিশু ডেস্কের মূল উদ্দেশ্য।”

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ৪১৫ বর্গফুটের ৩ কক্ষবিশিষ্ট বাড়ি তৈরি করে দিচ্ছে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লালখাঁ গ্রাম। এখানের বাসিন্দা নুরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জের মোড়াপাড়া ইউনিয়নের পোড়াব গ্রামের কাজী দুলাল পেয়েছেন বাড়ি।

তারা জানান, “পুলিশ প্রশাসন তারা আমাদের সহযোগিতা করেছে। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আগে অন্য মানুষের জায়গায় থাকতাম, এখন নিজের বাড়ি হয়েছে। তাতে আমরা খুশি।”

গৃহহীনদের জন্য সারাদেশে মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে পুলিশ।

মুজিববর্ষে কোন মানুষ আবাসন ছাড়া থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ নিজস্ব অর্থায়নে দেশের প্রতিটি থানায় পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করে দিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news