IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকার পাঁচ কেন্দ্র মিলবে ট্রেনের টিকিট

ঢাকার পাঁচ কেন্দ্র মিলবে ট্রেনের টিকিট

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ কমাতে ঢাকা শহরে মোট পাঁচটি কেন্দ্র থেকে এবার ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার রাজধানীর রেলভবনে ঈদের আগাম টিকিট বিক্রি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ৩ মে ঈদ হবে এটা ধরেই আমরা রেলের ঈদযাত্রার পরিকল্পনা সাজিয়েছি। টিকিট বিক্রি করার ক্ষেত্রে কমলাপুরে সমস্ত যাত্রীর একটা বিরাট ভিড় থাকে। যাত্রীদের সুবিধার জন্য এবার রাজধানীর পাঁচটি কেন্দ্র থেকে টিকিট বিক্রি করা হবে।

কেন্দ্রগুলো হলো- কমলাপুর রেল স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুর রুটের সব আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ স্পেশালের টিকিট বিক্রি হবে, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগমী সব আন্তঃনগর ট্রেন টিকিট পাওয়া যাবে।

নুরুল ইসলাম সুজন জানান, ইন্টারনেট ও অ্যাপের মাধ্যমে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কাউন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না, সেগুলো শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এবার ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ৬ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে রেলের। এর মধ্যে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ ট্রেন দুটি চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪ মে থেকে ৮ মে পর্যন্ত। এছাড়া ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল একই সময়ে চলাচল করবে।

ঢাকা-খুলনা রুটে খুলনায় স্পেশাল ট্রেনটি বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের অতিরিক্ত রেক দিয়ে চলাচল করবে আগামী ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত।

এছাড়া ঈদের দিন ভৈরব বাজার ও কিশোরগঞ্জ রুটে শোলাকিয়ায় স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়ায় স্পেশাল-২ চলাচল করবে বলে জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, ঈদের আগের ৭ দিন, অর্থাৎ ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বিরতি থাকবে না। ঈদের পরে ডে অফ কার্যকর করা হবে।

সাপ্তাহিক বিরতি না রাখায় অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষভাবে পরিচালনা করতে পারবে রেলওয়ে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

ঈদের আগে ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকেট। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকেট।

ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে ১ মে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news