ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবে ১২ ক্রু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news