IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভুল তথ্যে প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবো : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভুল তথ্যে প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবো : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের মানবধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিবেদন তৈরি করায় এর ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে মানবধিকার বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, ওই প্রতিবেদন যুক্তরাষ্ট্র নিজেরা মাঠে নেমে তদন্ত করে করেননি। তারা এটি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে দিয়েছে। এক্ষেত্রে তাদের নিজেদের প্রতিবেদন তৈরি করা উচিত ছিল।

বাংলাদেশে মানবাধিকার লংঘন করেনি উল্লেখ করে মন্ত্রী বলেছিলেন, প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য নয়।

যুক্তেরাষ্ট্রের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে। এটি একেবারেই সত্য নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এটি পুরোপুরি মিথ্যা। উল্টো যুক্তরাষ্ট্রই তাদের বেসরকারি গণমাধ্যমে সরকারের পক্ষের খবর ছাপাতে বা প্রচারে বাধ্য করে।

এছাড়া প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের তথ্যের বিষয়ে এ কে আবদুল মোমেন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বা নিরাপত্তার স্বার্থেই আমাদের দেশে তল্লাশি চৌকি জরুরি।

প্রতিবেদনটি ‘অবজেকটিভ’ হওয়া উচিত ছিল মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যও ঠিক নয়। বাংলাদেশের নির্বাচন যথেষ্ট ভালো ও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। বরং যুক্তরাষ্ট্রেই তা হয় না, সেখানে মাত্র শতকরা ২৬ ভাগ মানুষ ভোট দেয়। আমাদের দেশে এখনও শতকরা ৮০ ভাগ মানুষ ভোট দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news