ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা প্রতিরোধে প্রতি বছরই ভ্যাক্সিন প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রতি বছরই করোনা টিকা নেয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news