IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘স্থানীয় উন্নয়ন প্রকল্পে পর্যটনকে বিবেচনায় রাখুন’ 

‘স্থানীয় উন্নয়ন প্রকল্পে পর্যটনকে বিবেচনায় রাখুন’ 

ধূমকেতু নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী পর্যটনের বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

তিনি স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার নাটোর জেলা প্রশাসনের সাথে এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

 

পর্যটনের উন্নয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ কর্মশালার আয়োজন করে। অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল ও রত্না আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ ও নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

স্থানীয় প্রশাসন পর্যটনের সাথে সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়ন করবে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন স্মরণীয় স্থানগুলোসহ দেশের ঐতিহ্যপূর্ণ সকল পর্যটন আকর্ষণস্পট নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। তিনি বলেন,পর্যটন গন্তব্যের সাথে সম্পৃক্ত সকল অপ্রশস্ত সড়ক প্রশস্ত করার পরিকল্পনা প্রণয়ন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

মাহবুব আলী বলেন, চলমান মহামারি কোভিড-১৯’র কারণে মানুষ দীর্ঘদিন যাবৎ ঘরে অবস্থান করছে। কোভিড-১৯ পরবর্তী সময়ে দেশের পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকের ভীড় বাড়বে। তিনি বলেন,‘সে-সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যটকেরা যেন সকল পর্যটন গন্তব্যে সঠিক ও উপযুক্ত পরিবেশ পায় স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিত করতে করবে।

 

এ ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করতে তিনি সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান। পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে পাঠ্যপুস্তকে পর্যটন বিষয়ক রচনা অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কেও জানানো হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031