IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘জ্বালানি খাত উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে’

‘জ্বালানি খাত উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে। জ্বালানি খাতের সার্বিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ় করবে। বৈশ্বিক জ্বালানি বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের আশংকায় বাংলাদেশ নিজস্ব জ্বালানির অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।

মঙ্গলবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফররত মার্কিন বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানিগুলোর পাশাপাশি মাঝারি পরিসরের কোম্পানিগুলোকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান নসরুল হামিদ।

নতুন গ্যাস ফিল্ড অনুসন্ধান, ক্লিন এনার্জি এবং জ্বালানির নতুন উৎস আবিষ্কারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কারিগরি সহযোগিতা দিতে পারে। অফশোর, অনশোর অনুসন্ধান, গভীর সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানের পাশাপাশি প্রযুক্তিগত বিনিময়ে দুই দেশই লাভবান হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী সফররত মার্কিন প্রতিনিধি দলকে জানান, কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লক্ষ্যমাত্রা- ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির দেশ হবে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ক্লিন এনার্জি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সফররত মার্কিন প্রতিনধি দলের নেতৃত্ব দেন শেভরনের বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট জয় আর প্রায়োর। প্রতিনিধি দলে ছিলেন জেনারেল ইলেকট্রনিক্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাহেশ পলাশিখর, এক্সেন মোবিলের মার্কেট ডেভেলপমেন্টের প্রধান শাহরুখ মির্জা এবং শেভরনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এরিক ওয়ালকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news