IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ট্রেন-পিকআপ সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

ট্রেন-পিকআপ সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় অরিক্ষত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, পিকআপ চালক গাজীপুরের পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার মো. রাফির ছেলে জাকির (২২), তার সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়নগঞ্জের মো. মহসিন মিয়া (৫০)।

স্থানীয় নাগরী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সোহেল পিটার গোমেজ বলেন, শনিবার সকালে পূবাইলের বড়কয়ের এলাকা থেকে তাল (আশারি) কিনে তা বোঝাই করে পিকআপ ভ্যানে নিয়ে নারায়নগঞ্জে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন তারা। পথে সকাল ১০টার দিকে নলছাটা-নাগরী সড়ক দিয়ে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানের সংঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী এবং তাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে ২০২১ সালের ১ অক্টোবর (শুক্রবার) অরক্ষিত এই রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক যুগ্ম সচিবের (ওএসডি) স্বামীর মৃত্যু হয়েছিল। এ ছাড়াও আহত হয়েছিলেন যুগ্ম সচিব ও গাড়ি চালক।

ওই ঘটনায় নিহতের নাম আব্দুর রহিম খাঁন (৭২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রফেসর ও দুর্ঘটনায় আহত যুগ্ম সচিব দিলজুয়ারা খানমের স্বামী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news