IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিরোধী সকল দলকে পদ্মা সেতুর অনুষ্ঠানে আমন্ত্রণ জনানো হবে :সেতুমন্ত্রী

বিরোধী সকল দলকে পদ্মা সেতুর অনুষ্ঠানে আমন্ত্রণ জনানো হবে :সেতুমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : পদ্মাসেতু নির্মাণে বিরোধীতাকারী বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জনানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ক্ষমতার মসনদে বসার যে রঙিন খোয়াব দেখছে বিএনপি, তা দুঃস্বপ্নে পরিণত হবে।”

বিএনপি একটা বড় দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “তারা নির্বাচনে আসুক আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোন বিকল্প নেই।”

দেশ বিদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি, ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে, এধরণের বক্তব্য যারা দিচ্ছে তাদের সমলানোর জন্য বিএনপি মহাসচিবকে আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “না হলে এর পরিণতি হবে ভয়াবহ।”

এর আগে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি নারী ড্রাইভারদের রাস্তায় গাড়ী চলাচল নিরাপদ জানিয়ে বলেন নারী ড্রাইভারদের নিয়োগের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

ব্রাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে “গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি” শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31