IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা’

‘অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে গিয়ে ডিপো এলাকা ঘুরে দেখার পর সাংবদিকদের প্রশ্নের উত্তর এ বিষয়ে কথা বলেন তিনি।

আইজিপি বেনজীর বলেন, এত ফায়ারম্যান এ পর্যন্ত কোনো দুর্ঘটনায় মারা যাননি। নিহত ও আহতদের প্রতি আমাদের সমবেদনা। অনেকে মানাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসা শেষে বোঝা যাবে কেমন ক্ষতি তাদের হয়েছে।

এ বিষয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, “ইতোমধ্যে সরকার তদন্ত কমিটি করেছে। ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি করেছে। তদন্ত রিপোর্ট এলে আইনি কার্যক্রম শুরু করা হবে।”

শনিবার রাতে আগুন লাগার পর থেকে সেখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতায়। পাশাপাশি ডিপো থেকে রাসায়নিক দূষণ যাতে ছড়াতে না পারে, সে বিষয়ে কাজ করছে সেনাবাহিনীর একটি দল।

আইজিপি বলেন, আশা করি দ্রুততম সময়ে উদ্ধার কাজ শেষ হবে। তবে এখনো পরিস্থিতি পুরো নিরাপদ নয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ডিপোর কর্তৃপক্ষ সেখানে ২৭টি কন্টেইনারে রাসায়নিক থাকার কথা জানিয়েছে। এর মধ্যে আটটি পুড়ে গেছে এবং সাতটি শনাক্ত করে সরিয়ে রাখা হয়েছে। রাসায়নিক থাকা অন্তত ১২টি কন্টেইনার এখনো শনাক্ত করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31