IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ফ্লাইট নামল কলকাতায়

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ফ্লাইট নামল কলকাতায়

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশ ঘুরে অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে অবতরণ করে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শুধু তাই নয়, মাঝ আকাশে দীর্ঘক্ষণ চক্কর মেরে ঢাকায় নামতে হয় আরও তিন ফ্লাইটকে।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে ঢাকার আকাশে ঘুরেও অবতরণ করতে পারেনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে সেটিকে কলকাতায় পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে রওনা হয়ে দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের আগ মুহূর্তে আবহাওয়ার প্রতিকূল অবস্থা ও বাতাসের বেগ বেশি থাকায় ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। পরে কলকাতার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে সেখানে অবতরণ করে।

ক্যাথে প্যাসিফিকের হংকং থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি (সিক্স-৪৯) দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। একাধিকবার নামতে ব্যর্থ হওয়ায় এটিকে ভিয়েতনামের হানোই সিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর আবহাওয়া অনুকূলে আসলে ফ্লাইটটি আবার ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নিয়ে পৌনে ১টার দিকে অবতরণ করে।

এদিকে, ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি ৪৫ মিনিট এবং সিঙ্গাপুর থেকে ঢাকাগামী এসকিউ-৪৪৮ ফ্লাইটটি ৩০ মিনিট ঢাকার আকাশে চক্কর দিয়ে অবশেষে অবতরণ করে।

তবে দুপুর পৌনে ১টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news