IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পদ্মা সেতু নির্মাণে মাথাপিছু আয় বাড়বে’

‘পদ্মা সেতু নির্মাণে মাথাপিছু আয় বাড়বে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে শুধু দক্ষিণাঞ্চলে ২১ জেলার নয় বরং সারা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তি কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এই ব্রিজ নির্মাণ করেছেন।

মন্ত্রী আরও বলেন, গভীর পাইলিং সমৃদ্ধ পদ্মা সেতু বড় ধরনের ভূমিকম্প সহনশীল ও টেকসই।

শাহাব উদ্দিন শনিবার জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ একসঙ্গে চলমান অনেকগুলো মেগাপ্রকল্প বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে, আমরা এখন আর ভিক্ষা নেই না বরং ভিক্ষা দিতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ।’

সরকারের বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিধবা ভাতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে।’

কোভিড-১৯ মহামারি ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে উল্লেখ করে অন্যায় ও অযৌক্তিকভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news