IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> ‘করোনা বাড়ছে, সতর্ক থাকুন‘

‘করোনা বাড়ছে, সতর্ক থাকুন‘

ধূমকেতু নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরে দেশে আবারও করোনা শনাক্ত বাড়ছে। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘কোভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।’

কোভিড এখনো নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড এখনো আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

ইতোমধ্যে মন্ত্রী-এমপিরা আবার আক্রান্ত হচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।’

টিকা না নিয়ে থাকলে দ্রুত নেওয়ার জন্য এসময় অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্যানুযায়ী ওইদিন ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। শনাক্তের সংখ্যা ও হার দুটোই বেশ কিছুদিন ধরে বাড়ছে। রোববার অবশ্য করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ জুন করোনা শনাক্ত হয়েছিল ৪৩ জনের । সপ্তাহের ব্যবধানে সেটি সবশেষ ১২ জুন ১০৯ জনের দাঁড়িয়েছে। শনাক্তের হার দশমিক ৯৯ থেকে বেড়ে ২ দশমিক ০৬ শতাংশ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news