IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘মুক্তিযুদ্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধী ও ভারতীয় নাগরিকদের অকুন্ঠ সমর্থন, আমরা কোনদিন ভুলব না’

‘মুক্তিযুদ্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধী ও ভারতীয় নাগরিকদের অকুন্ঠ সমর্থন, আমরা কোনদিন ভুলব না’

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ কর্তৃক আয়োজিত ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিক সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) রাত ৮টায় ঢাকা ক্লাবের স্যামসন এএইচ চৌধুরী মিলনায়তনে এই নাগরিক সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও অবশ্যই সর্বস্তরের ভারতীয় নাগরিকদের যে অকুন্ঠ সমর্থন আমরা পেয়েছি তা আমরা কোনোদিন ভুলতে পারবো না।

মেয়র আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরে যখন আমার বাবা কামারুজ্জামানকেও হত্যা করা হয়, তখন আমরা দুইভাই ভারতের কোলকাতায় পড়াশোনা করছিলাম। যে পড়াশোনা তখন অর্থনৈতিক কারনে হুমকির মুখে পরেছিলো। কিন্তু সেদিন আমাদের পড়াশোনা বন্ধ হয়নি কারণ আমাদের পড়াশোনা চালানোর পুরো দ্বায়িত্ব সেদিন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধির নির্দেশে ভারতীয় সরকার নিয়েছিলেন। তাই ভারতীয় জনগণ ও সরকারের কাছে, বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধির কাছে আমি দুইভাবে কৃতজ্ঞ। এক বাংলাদেশী নাগরিক হিসেবে আর একটা আমাদের দুইভাইয়ের একান্ত ব্যক্তিগত কারণে।

অনুষ্ঠানে রাসিক মেয়র লিটন আরও বলেন, আমরা মুসলিমরা বিশ্বাস করি কোনো মানুষের প্রতি কেউ যদি অন্যায় করে, আর সেই ব্যাক্তি যদি তাকে ক্ষমা না করেন তাহলে সৃষ্টিকর্তাও তাকে ক্ষমা করেন না। আজ পাকিস্তান সেই পাপের প্রায়শ্চিত্ত করছে। ১৯৭১ সালে তারা আমাদের সাথে যে অন্যায় করেছে, তারা আমাদের উপর যে অত্যাচার করেছে, আজ সেই পাপে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে।

নাগরিক সম্মিলনী অনুষ্ঠানে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ এর সভাপতি শিশির বাজোরিয়া, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, লেখিকা সৈয়দা আনোয়ারা হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠান ভারত ও বাংলাদেশের দুই দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news