IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

‘বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, ২৩-বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা প্রান্তে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় তিনি বলেন, পদ্মা সেতু বিশ্বের মধ্যে অন্যতম একটি বিস্ময়। পদ্মা সেতু নির্মাণ করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু আমাদের নিজেদের সম্মান ও গৌরবের। যেটি নষ্ট করতে চেয়েছিল পশ্চিমা বিশ্ব। সেটিতে নৎসাৎ করে দিয়ে নেত্রী আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৮৮৫ সালে ভারতের কংগ্রেস প্রতিষ্ঠত হয়েছিলো। ১৯০৬ সালে পাকিস্তান মুসলিম লীগ সৃষ্টি হলো। এরপর উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের চেয়ে দুইটি দলের অবস্থা খারাপ। ভারতের কংগ্রেস আজকে যেন মনে হয়, দীর্ঘ পথ পরিক্রমায় পথ হারিয়েছে। মুসলীম লীগ তার নানা কর্মকান্ডের কারণে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। পাকিস্তান যেটি আছে, আজ তা খন্ড বিখন্ড। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সক্রিয় ও সরাসরি তত্ত্বাবধায়নে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রাচীনতম দল হয়ে বাংলাদেশে টিকে আছে। শত সহস্র ষড়যন্ত্র ভেদ করে আজ পর্যন্ত দেশবাসীকে সেবা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দল নানা কারণে সৃষ্টি হয়। আমরা জানি কিছু দল হয় দেশের কোন গোষ্ঠীর স্বার্থে আবার কোন দল হয় কোন আঞ্চলিক স্বার্থে, কিছু দল হয় কোন মন শক্তিকে তুষ্ট করার জন্য। কিন্তু আওয়ামী লীগ এক অদ্ভুত সৃষ্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা অন্তরে ধারণ করতে পারার কারণে দলটি ধীরে ধীরে ছোট গাছ থেকে বিশাল বড় বটগাছে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের এমন কোন গ্রাম নেই, যেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নেই। বর্তমানে কোটির উপরে সক্রিয় সমর্থক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। এই আওয়ামী লীগ দীর্ঘ চড়াই উৎরায় সংগ্রামে ইতিহাসের প্রতিটি ভাজে ভাজে রয়েছে।

রাসিক মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধু নির্দেশে আওয়ামী লীগের পরিচালনার কারণে মহান মুক্তির সংগ্রামে মাত্র নয় মাসের মধ্যে সমাপ্তি হলো। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তার তিন বছর সাত মাসে যা করেছেন, সেটাও একটা ইতিহাস। ১৯৭৫ সালের সেই দুঃখজনক কথা আমরা সবাই জানি। এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিলো। হত্যাকারীদের শাস্তি আমাদের নেত্রী নিয়ম মাফিক দিয়েছেন। একজন মানুষ পিতা মাতা হারালে যেভাবে বিচারপ্রার্থী হন, তিনি সেইভাবে বিচারপ্রার্থী হয়েছেন। ক্ষমতা নিয়ে তিনি ট্রাইব্যুনাল বা কোর্ট মার্শাল দিয়ে বিচার করেননি। এটা প্রধানমন্ত্রীর মহানুভবতার প্রমাণ।

রাসিক মেয়র আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31