IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> পদ্মা সেতু নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরাও

পদ্মা সেতু নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরাও

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতু ঘিরে সোনালি দিনের স্বপ্ন বুনছেন মাদারীপুরের কৃষকরা। ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে নষ্ট হতো কৃষকের উৎপাদিত ফসল। মারা যেত গবাদি পশু। নষ্ট হওয়া কিংবা মরে যাওয়ার আশঙ্কা এখন আর নেই। তাই নতুন করে স্বপ্ন দেখছেন কৃষকরা। উন্নত যোগাযোগ আর বিপণন ব্যবস্থা সহজলভ্য হওয়ায় কৃষকরা অধিক উৎপাদনের স্বপ্ন দেখছেন।

মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া গ্রামের কৃষক হাবুল মাদবর। এক সময় শাক-সবজি উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করতেন। তিনি এই বছর অতিরিক্ত ৩ একর জমি লিজ নিয়েছেন। বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে ঢাকার বাজারে বিক্রি করবেন।

তিনি বলেন, আগে উৎপাদিত ফসল ঢাকার বাজারে নেওয়ার পথেই নষ্ট হয়ে যেত। ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন আর অপেক্ষা করা লাগবে না।

এদিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের কৃষক শফিকুল আলম। লেখাপড়া শেষ করে শুরু করেছিলেন গবাদি পশুর খামার ও মাছ চাষ। স্থানীয় বাজারেই এসব বিক্রি করতেন। আগামীতে তিনি ঢাকার বাজার চিন্তা করে দ্বিগুণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন। মাছ ও পশুর দাম তুলনামূলক স্থানীয় বাজারে কম। চাহিদাও নেই। তবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে মাছ ও গরুর চাহিদা রয়েছে। এ কারণেই তিনি নতুন করে একটি পুকুর খননের পরিকল্পনা করেছেন। গরুর খামারও সম্প্রসারণ করবেন বলে ভাবছেন।

তিনি জানান, রাজধানী ঢাকা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরের জেলা হলেও এতদিন ফেরিঘাটের ভোগান্তির কারণে উদ্বৃত্ত এসব মাছ, মাংস ও দুধ ঢাকায় বিক্রি করা যায়নি। তুলনামূলক কম দামে এসব দুধ ও মাংস স্থানীয় বাজার ও আশপাশের জেলায় বিক্রি করতে হয়েছে। এখন সেতু চালু হলে মাত্র ৩ ঘণ্টায় ঢাকায় পৌঁছাবে দুধ ও মাংস।

গরুর খামারি শেরকান মুন্সী বলেন, গত বছর কোরবানির সময় একটি বড় ষাড় গরু ঢাকা নেওয়ার পথে ফেরিঘাটে ট্রাকে মারা গেছে। দীর্ঘ সময় ট্রাকে আটকা থাকায় অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু গরু। এতে আমার অনেক লোকসান হয়েছে। সারা বছরের পরিশ্রমের ফল ঘরে তুলতে পারিনি। পদ্মা সেতু চালু হলে এবার ফেরিঘাটের ভোগান্তির অবসান ঘটবে। অল্প সময়ে নিরাপদে আমরা আমাদের পশু ঢাকার বাজারে নিয়ে যেতে পারব।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, মাদারীপুরে উৎপাদিত শাক-সবজি আগে স্থানীয় বাজারেই বিক্রি হতো। এতদিন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন কৃষকরা। এখন তাদের উৎপাদিত ফসল চলে যাবে রাজধানীতে। এতে করে নতুন নতুন কৃষক আগ্রহী হবে সবজি উৎপাদনে। আমরাও কৃষকদের পরামর্শ দিচ্ছি অতিরিক্ত উৎপাদনের জন্য।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মাদারীপুরে কৃষি, মৎস্য ও পশু পালন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। রাজধানীর বাজারে এখন খুব সহজেই উৎপাদিত ফসল, গবাদি পশু ও মাছ বিক্রি করা যাবে। এতে করে কৃষকরা উপকৃত হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news