IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেড় শতাধিক হজযাত্রীকে হোটেলে রেখে ‘লাপাত্তা’ এজেন্সি

দেড় শতাধিক হজযাত্রীকে হোটেলে রেখে ‘লাপাত্তা’ এজেন্সি

ধূমকেতু নিউজ ডেস্ক : দেড় শতাধিক হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর কথা বলে ঢাকায় ডেকে এনে হোটেলে রেখে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে একটি হজ এজেন্সির বিরুদ্ধে। ভুক্তভোগী হজযাত্রীরা এই অভিযোগ করেছেন।

এদিকে আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট। হজযাত্রীদের অভিযোগ, এজেন্সির প্রতারণা ও দায়িত্বহীনতার কারণে তারা এ বছর হজে যেতে পারছেন না। ভুক্তভোগীরা এ বিষয়ে সবুজবাগ থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী হজযাত্রীদের মধ্যে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭১ জন হজযাত্রীকে হজে পাঠানোর বার্তা দিয়ে ঢাকায় আনা হয়। তারা গত ২/৩দিন ধরে ঢাকার বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। তারা সবাই আল হেলাল এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, এ বছর তাদের বেশিরভাগ হজে যেতে পারছেন না। এরপর মালিবাগ বিজ্ঞান কলেজ লাগোয়া আল হেলাল হজ এজেন্সির অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে পড়ে এজেন্সি কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা এ ঘটনায় শাহজাহানপুর থানায় অভিযোগ করলে পুলিশ এজেন্সির একাধিক স্টাফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

মোয়াল্লেম ইকবাল টেলিফোনে বলেন, আমার অধীনে ৮জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে জানতে পারি এ বছর আমরা কেউ হজে যেতে পারব না। এজেন্সির পক্ষ থেকে আমাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মোয়াল্লেম ফরিদ বলেন, আমার গ্রুপে ১৭ জন হজে যাওয়ার কথা ছিল। হজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বিদায় নিয়ে দু’তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছি। শেষ মুহূর্তে আল হেলাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের ১৭ জনের মধ্যে ৫ জন বিশেষ কোটায় হজে যেতে পারবেন। বাকি ১২ জন যেতে পারবেন না।

তিনি বলেন, হজযাত্রীরা এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন। পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির মোল্লা বলেন, অভিযোগ পেয়ে এজেন্সির ম্যানেজারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এজেন্সি ভুক্তভোগীদের কয়েকজনকে বিশেষ কোটায় হজে পাঠানোর কথা দিয়েছে। বাকি যারা যেতে পারছেন না তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।

আল হেলাল এজেন্সির মালিক মাজহারুল ইসলাম তালুকদারের দাবি, ২০২২-২০২৩ সালের কোটায় ১৭১ জনকে এবার হজে পাঠানো যাচ্ছে না। পরে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বিশেষ কোটায় ৫০ জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি ১২১ জনকে এবার পাঠানো যাচ্ছে না। তাদের মধ্যে যারা এজেন্সির কাছে টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

এজেন্সি মালিকের দাবি, কোটা খালি থাকা সাপেক্ষে হজে পাঠানো হবে এমন শর্তে তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়।
মাজহারুলের ভাষ্য, যে ১২১ জন যেতে পারছে না তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ তাদের কাছে টাকা জমা দিয়েছেন। বাকিরা মোয়াল্লেমের কাছে কিছু টাকা জমা রেখেছেন। এজেন্সির কাছে যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

হজে পাঠানো যাচ্ছে না জেনেও কেন তাদের ঢাকায় ডেকে আনলেন এমন প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যাদের যাওয়ার সম্ভাবনা আছে তারা যেন হাজি ক্যাম্পের আশপাশে অবস্থান করে। যাদের সম্ভাবনা নেই তাদেরকে ডেকে এনেছেন মোয়াল্লেমরা।

অফিস বন্ধ রাখার বিষয়ে এজেন্সি মালিক বলেন, থানায় অভিযোগ যাওয়ার পর পুলিশ অফিসে এসেছিল। আমাদের স্টাফদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এ কারণে অফিসে কেউ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news