IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন

১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টধারীদের জন্য চালু হয়েছে ই-গেট। এতে তারা নিজেরাই সম্পন্ন করতে পারছেন ইমিগ্রেশন কার্যক্রম। মাত্র ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ই-গেট দিয়ে যেতে পারছেন পাসপোর্টধারীরা। তবে এমন পাসপোর্ট না থাকায় সবাই এই সুবিধা নিতে পারছেন না।

ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রায় ১ বছর আগে ই-গেট কাজের উদ্বোধন করা হয়। বিমানবন্দরের আগমনী ও বর্হিগমন গেটে ভেরিফিকেশন শেষে ই-গেট দিয়ে এখন যেতে পারছেন যাত্রীরা।

ই-পাসপোর্ট ব্যবহার করে যাত্রীরা সহজে ভেতরে প্রবেশ করছেন। তবে ই-গেট ব্যবহারে অভ্যস্ত না থাকায় অনেকেই সমস্যায় পড়ছেন। তবে তাদের সহযোগিতার জন্য সেখানে আছে ইমিগ্রেশন পুলিশ।

ই-গেট ব্যবহার করে যাত্রীরাও সন্তুষ্ট। জানান, ই-গেট স্থাপন হওয়ায় যাত্রীদের হয়রানি যেমন কমছে, তেমনি বাচঁবে সময়।

যাত্রীরা জানান, “আগে পাসপোর্ট চেক করতে অনেক সময় লাগতো, এখন পাসপোর্ট বসিয়ে দিলে মেশিনে সবকিছু স্ক্যান করে নিচ্ছে। অল্প সময়ের মধ্যে আসতে পারলাম। আগে ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে অনেক সময় যেতো। এখন ১ মিনিটও লাগছে না।”

যাত্রীরা আরও জানান, “আমরা খুব খুশি, বাংলাদেশ এটা চালু করতে পেরেছে।”

নির্বিঘ্নে এবং দ্রুততার সাথে তথ্য যাচাই করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করাই ই-গেটের মূল উদ্দেশ্য বলছেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক।

ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাদাত হোসাইন বলেন, “এই ই-গেটের মাধ্যমে মাত্র ১৮ সেকেন্ডে একজন যাত্রী পাসপোর্ট ভেরিফিকেশন এবং অথেন্টিকেশন সম্পন্ন করতে পারছেন। যা ইমিগ্রেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন অফিসার নির্ভূলভাবে একজন পাসপোর্টধারী যাত্রীর সকল তথ্য যাচাই-বাছাই করতে পারছেন খুবই অল্প সময়ে।”

পর্যায়ক্রমে আরও ই-গেট সংযুক্ত করা হলে সেবার মান আরও বাড়বে বলে জানান ইমগ্রেশনের বিশেষ পুলিশ সুপার।

বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন শাহরিয়ার আলম বলেন, “এই উপমহাদেশে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট প্রবর্তন হয়েছে। এই ই-পাসপোর্টধারী যাত্রীদেরকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ই-গেট চালু করা হয়েছে।”

এছাড়া চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানন্দরে ই-গেট চালু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news