IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত রাবনা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন।

পুলিশ জানায়, ঈদ কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে।

অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পেরিয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা দিয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতায় বাইরে রয়েছে।

গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রচুর জ্যাম। গরুগুলো গাড়িতে শুয়ে পড়েছে। সঠিক সময় ঢাকা পৌঁছাতে না পারলে ক্ষতির সম্মুখীন হতে হবে।

দিনাজপুর থেকে আসা গরুবাহী ট্রাকচালক বাবু মিয়া বলেন, সিরাজগঞ্জের নলকার আগে থেকে রাত ৮টায় জ্যামে পড়েছি। সকাল সাড়ে ৭টা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর পর্যন্ত এসেছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফিটনেসবিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন রেকার করে সরাতে সময় লেগেছে। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news