IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন একজন।

শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেলিম মিয়া (৪৫), তার মেয়ে সাদিয়া (১১) ও নুরজাহান (৩২)। আর আহত নারীর নাম রেহেনা (২৮) তিনি নিহত সেলিম মিয়ার স্ত্রী।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের পরিচালক তপন কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাসচাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৪/৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক তপন কান্তি সরকার বলেন, শনিবার সকালে কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনকে নিহত ও দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে শিশু ও ৩০-৩৫বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। ৩০-৩৫বছর বয়সী এক নারী ও এক পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পুরুষটি মারা যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news