IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> সরকার রাসেলকে মেয়র হিসেবে পেতে চান গাজীপুরবাসী

সরকার রাসেলকে মেয়র হিসেবে পেতে চান গাজীপুরবাসী

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর যুব সমাজের স্বপ্ন পুরুষ, অসহায় মানুষের আস্থার ঠিকানা, মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলকে গাসিক মেয়রের দায়িত্বে দেখতে চায় নগরবাসী। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের, চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে গাজীপুরবাসীর সেবার মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই যুব নেতা। কামরুল আহসান সরকার রাসেল গাজীপুর মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে অসংখ্য স্বেচ্ছাসেবী টিম গঠন করে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যবেক্ষণের মাধ্যমে গরীব, অসহায় মানুষদের সেবা দিয়ে যাচ্ছে।

তিনি গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডের সকল শ্রেনী পেশার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কামরুল আহসান সরকার রাসেলের তৎপরতা সকলের কাছে দৃশ্যমান। যারা দেশ ও জনগনের জন্য নিজের জীবনকে বারেবার মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে মানুষের জন্য কাজ করে জীবন্ত ও কালজয়ী ইতিহাস সৃষ্টি করতে পারে তাদের মধ্যে তিনি একজন।

টঙ্গীর প্রভাবশালী মহিলা নেত্রী আয়েশা আক্তার ও টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানা বলেন, কামরুল আহসান সরকার রাসেল শুধু মাত্র একজন সফল যুবলীগ নেতাই নন, তিনি গাজীপুরের লক্ষ অসহায় মানুষের প্রকৃত বন্ধু। তিনি শান্তির অগ্রদূত ও উন্নয়নের রুপকার। রাজনীতিতে আসার পর থেকে দেখছি সাধারণ মানুষের আপদ, বিপদসহ যে কোন প্রয়োজনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গাজীপুরের অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তার এই উন্নয়নের ছোয়া লেগে আছে। এমন একজন নেতা গাজীপুরের নগর পিতা হলে ধন্য হবে গাজীপুরবাসী। উনার বিকল্প উনি ছাড়া আর কেউ না। মানবিক এই নেতার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।

গাজীপুরের সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলে বোঝা যায়, সাদামাটা জীবনযাপন করা কামরুল আহসান সরকার রাসেল তার ব্যাক্তিগত জীবন, রাজনৈতিক অঙ্গনসহ নিজ ও পার্শ্ববর্তি এলাকায় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে। সরকার রাসেলের এই সফলতার প্রধান বিষয়টি হচ্ছে তার অতিসাধারণ জীবনযাপন ও মানুষের বিপদে আপদে সর্বক্ষণ পাশে থাকার এক অদম্য মানষিকতা। যা তাকে গাজীপুরবাসীর কাছে মধ্যমণি করে রেখেছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি দিন রাত সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। শত ব্যাস্ততার মধ্যে তিনি ধয্য ধরে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সমাধান দিয়ে থাকেন। তার এই মন মানসিকতাই তাকে সম্মানের উচ্চ আসনে রাখবে বলে দাবি করেন সাধারণ মানুষ। তাই একজন যোগ্য দাতা ও একজন পরিশ্রমী নেতা হিসেবে কামরুল আহসান সরকার রাসেল’কে মেয়র হিসেবে দেখতে চায় গাজীপুরবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news