IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> মাছের কাঁটা নরম করার রেসিপি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাছের কাঁটা নরম করার রেসিপি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাছে ভাতে বাঙালি কথাটি এদেশের মানুষের জন্য যথার্থ। তবে অনেকে মাছ খেতে অনীহা প্রকাশ করেন। কারণ, মাছের কাঁটা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। তবে মাছ কীভাবে কাঁটা ছাড়া খাওয়া যায় এবং মাছের কাঁটা কীভাবে নরম করা যায় সে বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও জাতীয় মৎস্য পদক- ২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ বিষয়ে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। আমরা যেন এভাবেই থাকতে পারি। অনেকেই মাছের কাঁটার জন্য মাছ খেতে চায় না। কিন্তু এটি প্রক্রিয়াজাত করলে নরম হয়ে যায়, সেটি খাওয়া যায়।’

তিনি বলেন, ‘আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু আমরা করি। একটু রেসিপিও দিয়ে দিলাম সঙ্গে। যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। বিশেষ করে ইলিশ মাছে একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময়ে হয়ে যায়।’

এ সময় শেখ হাসিনা বলেন, আমাদের জাতির পিতা বলে গেছেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমিও বলছি আমাদের কেউই দাবায় রাখতে পারবে না। শত বাধা অতিক্রম করে আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেছি। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news