IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে হাজীর মাজার বস্তি সাকিনস্থ বটতলা এলাকা থেকে ১৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রিভলবারসহ নুরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয় হাজীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তি এলাকার হারুন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাজীর মাজার বস্তি সানিকস্থ বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদকের কারবার চলিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগ স্যারের দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার টঙ্গী জোন স্যারের তত্ত্বাবধানে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে রাত ০৩.১৫ ঘটিকার সময় উপস্থিত হইয়া অভিযান কালে আসামী নুরুল ইসলামকে ১৫শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামী নুরুল ইসলাম এর দেওয়া তথ্য মতে রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় তাহার নিজ হাতে বাহির করা দেওয়া মতে তাহার টিনের দুতলা বসত বাড়ীর শয়ন কক্ষে খাটের তোষকের নিচ হইতে ০১ (এক) টি পুরাতন লোহার তৈরি কালো রংয়ের রিভলবার যাহার ব্যারেলের একপাশে ইংরেজীতে ইঅজগঅ লেখা আছে, যার দৈর্ঘ্য ৮.৮ ইঞ্চি।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, আসামী দেশের বিভিন্ন এলাকা হইতে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয় করিয়া মাদক ব্যবসার সাথে আগ্নেয়াস্ত্র বিক্রয় করিয়া থাকে।

উল্লেখ্য যে, আসামী নুরুল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে (১ ডিএমপি উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৫৩/১৫৯, তারিখ- ২৮ এপ্রিল, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ২। টঙ্গী থানার এফআইআর নং-২৬/৬৭১, তারিখ- ১১ অক্টোবর, ২০১৭; ধারা- ১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ৩। টঙ্গী থানার এফআইআর নং-৭১/২৩৫, তারিখ- ২৯ এপ্রিল, ২০১৭; ধারা- ১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ৪। টঙ্গী থানার এফআইআর নং-৭৯/৩৩৩, তারিখ- ৩১ মে, ২০১৭; ধারা- ১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ৫। জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার এফআইআর নং-১৯/৩৮, তারিখ- ২৬ ফেব্রæয়ারি, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলায় এজাহারভূক্ত আসামী)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি নুরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news