IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদি
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> উত্তরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

উত্তরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বাড়ছে। বিশেষ করে দেশের উত্তর জনপদের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার রাজশাহীর বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা দেশের সর্বনিম্ন।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান।

রংপুরের তেতুঁলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

ঢাকায় থার্মোমিটারের পারদ নেমেছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম ও সন্দ্বীপে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘রাতের তাপমাত্রা আজ আরও কমতে পারে কোথাও কোথাও। বুধবার থেকে রোদেলা আবহাওয়ায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে।’

হেমন্তের এ সময়ে হালকা বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার পর উত্তর-পশ্চিমের হাওয়ায় ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে, ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘নিভার’। ওই নামটি ইরানের দেওয়া।

তবে তিনি ওই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে আশাবাদী।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে প্রড়বে না; ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

অগ্রহায়ণের প্রথম ভাগেই হিমেল হাওয়ায় দেশের উত্তর জনপদের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

এদিকে দক্ষিণে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা থাকলেও বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930