IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> জাতীয় >> ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা শুরু

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করা হয়।

রোববার সকাল ১০ টার দিকে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম।

তিনি বলেন, ‘ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবা’র ক্ষেত্রে শূণ্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ তাদের অর্থনৈতিক অবস্থানের উন্নতি করেছে। এই মহামারীকালীন সময়ে আমি আমাদের জাতির পিতাকে স্মরণ করতে চাই, তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সাহসী থাকতে হয় এবং মনোবল ঠিক রেখে এগিয়ে যেতে হয়।’

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী চলাকালীন সময়ে দেখিয়েছেন, সকল প্রতিকূলতার মাঝে দেশের অর্থনীতি কতোটা ভাল অবস্থানে রাখা যায়। আমি মনে করি এখনই সঠিক সময় ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের মতো উদ্যোগ নেওয়ার। সর্বোপরি আমাদের মূলধন বাজার এবং অর্থনৈতিক উন্নয়নে মার্চেন্ট ব্যাংকের বিশাল ভূমিকা রাখতে সক্ষম হবে।’

বিশেষ অতিথি ছিলেন, ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউসিবি’র পরিচালক প্রফেসর ড. জোনায়েদ শফিক এবং ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।

ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউসিবির স্টক ব্রোকারেজের শাখা ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত পাঁচ বছরে ৬৩তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্পের তহবিল গঠনের ক্ষেত্রে ইউসিবি অন্যতম প্রবর্তক এবং আজ অবধি ইউসিবি সকল বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ওই বিশেষ তহবিল থেকে সর্বাধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড নিয়েও আমরা আশাবাদী।’

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের পুঁজি বাজার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ইউসিবির পুঁজি বাজারে মোট ১১০০+ কোটি টাকা লেনদেন/ পোর্টফোলিও রয়েছে। বাংলাদেশের সকল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর মধ্যে ইউসিবির নতুন গঠিত সহায়ক কোম্পানি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের মূলধন সবচেয়ে বেশী। ইউসিবি ইনভেস্টমেন্টগুলো সম্প্রতি তার মার্চেন্ট ব্যাংকিং লাইসেন্স পেয়েছে, যদিও সংস্থাগুলো ২০১৫ সাল থেকে তালিকাভুক্ত ইক্যুইটিতে নিজস্ব তহবিলে বিনিয়োগ করে আসছে।’

এসময় উপস্থিত ছিলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগিরসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31