IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> স্বাগতম ২০২৪

বিদায় ২০২৩

স্বাগতম ২০২৪

স্বাগতম ২০২৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মহাকালের আবর্তে বিলীন হয়ে গেছে ২০২৩ সাল। এসেছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৪। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা।

বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।

এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে, যখন সারা দেশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মগ্ন। আগামী ৭ জানুয়ারি ভোট। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে জাতি অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে।

নির্বাচনের পরই পাঁচ বছরের জন্য গঠন করা হবে নতুন সরকার। তাই এই নতুন বছর অন্য রকম মাত্রা যোগ করছে জাতীয় জীবনে।

খ্রিস্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন বছর বরণকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক তত্পর ছিল পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরোপ করেছিল বেশ কিছু বিধি-নিষেধ।

দেশের যোগাযোগব্যবস্থার ইতিহাসে সাক্ষী হয়ে রইল ২০২৩ সাল। এই বছরের শেষের কয়েক মাসে ৯টি অবকাঠামোভিত্তিক আলোচিত প্রকল্প চালু করা হয়েছে। পর্যটননগরী কক্সবাজার দেখল ট্রেন। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হওয়ার মধ্য দিয়ে সমুদ্রে পড়েছে ট্রেনের ছায়া।

দক্ষিণাঞ্চলও শুনেছে ট্রেনের হুইসল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পথে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন বছরের শেষ দিকে যশোর পর্যন্ত পুরো পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথে যুক্ত হয়েছে খুলনা-মোংলা ও আখাউড়া-আগরতলা রেললাইন।

নদীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম সড়কপথ নির্মাণ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলেও ঘুরেছে গাড়ির চাকা। যাত্রী পরিবহন করেছে মেট্রো রেলও। দীর্ঘ অপেক্ষার পর চালু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উদ্বোধন করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর যান চলাচলের মধ্য দিয়ে শেখ হাসিনা সরণি নাম পেয়েছে ৩০০ ফুট সড়ক। এ ছাড়া একসঙ্গে ১৫০ সেতু ও ১০০ সড়কের উদ্বোধনও দেখেছে গোটা দেশ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930