IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টা নাহিদের মতবিনিময়

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টা নাহিদের মতবিনিময়

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রবিবার (২০ অক্টোবর) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনেও চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় কোথাও কোনও অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে কোনও দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে।

আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন তাদের দ্বিতীয়বার সরকারের কাছে আসতে না হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। তিনি মানসিকতাভাবে বিধ্বস্তদের মানসিক কাউন্সিলিং প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসাসেবাকে রুটিন কাজ হিসেবে বিবেচনা করা যাবে না।

তিনি আহতদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত ব্যক্তিরা তাদের চিকিৎসার অগ্রগতি বিষয়ে অবহিত করেন। তারা উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন ব্যক্তি অংশ নেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news