IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা’

‘‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা’

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘তারা সব জায়গায় প্রচারণা চালাচ্ছে, আগেই ভালো ছিল। এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা।

এসময় হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ব্যবহার করে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। তারা প্রচারণা চালাচ্ছে যে আগেই সব ঠিক ছিল, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ হাসনাত আরও বলেন, ‘আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার।’

এদিকে, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের জন্য যে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিল, তা এখনও তারা হাতে পাননি। তারা বলেন, ‘আমাদের অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। আমরা চিকিৎসা ও পুনর্বাসনসহ অন্যান্য সহায়তা পেতে চাই।’

সকাল থেকেই হাসপাতালের শয্যা ছেড়ে বিক্ষোভে অংশ নেন বহু আহত ব্যক্তি। তারা সরকারের পক্ষ থেকে সঠিক সহায়তা না পাওয়ার কথা তুলে ধরে, তাদের দুর্দশার কথা জানান। আন্দোলনকারীদের দাবি, যতদিন তাদের দাবি পূরণ না হবে, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে চার উপদেষ্টার আশ্বাসের পর মধ্য রাতে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news