IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তার

চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি ও রশিদ এগ্রোফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ।
‘বাবা মাইরো না মাইরো না, আর করব না’ আর্তচিৎকারের পরেও হত্যা

একটি প্রতারণার মামলায় আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানার আদেশে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাবুর রহমান।

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের কাছ থেকে মৎস্য খাদ্যের কাঁচামাল বিক্রির কথা বলে অগ্রিম ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা নেয় আব্দুর রশিদ। কিন্তু দীর্ঘদিন অতিক্রম হলেও সেই কাঁচামাল বা আতিকুর রহমানের কাছ থেকে নেয়া টাকা কোনোটিই ফেরত দেননি রশিদ। এ বিষয়ে ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমান বাদী হয়ে কুষ্টিয়ার আদালতে একটি মামলা দায়ের করলে শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর আদালত আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘আব্দুর রশিদের বিরুদ্ধে সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি বেশকিছু দিন পলাতক ছিলেন। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুষ্টিয়া শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news