IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> গাড়িক্রেতার ২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিল পুলিশ

গাড়িক্রেতার ২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিল পুলিশ

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ কিনতে আসা এক ব্যক্তির ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে।

এ ঘটনায় সীতাকুণ্ডু থানায় মামলার পর ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- সীতাকুণ্ডু থানার এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম।

এছাড়া মামলায় পুলিশের তিন সোর্সকে আসামি করা হয়েছে। তারা হলেন, সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা মো. রিপন (৩৫), মো. হারুন (৩০) ও রাজু (২৮)।

আর ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আবু জাফর (৪৩)। তিনি গাজীপুর জেলার গাছা থানার অস্থায়ী বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর পিকআপ কেনার জন্য গাজীপুর থেকে সীতাকুণ্ডে আসেন আবু জাফর। দরদাম না মেলায় বাড়ি ফেরার উদ্দেশে পৌরসভার বাসস্ট্যান্ডে টিকিট কিনে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করতে থাকেন তিনি।

এসময় পুলিশের তিন সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে।

এক পর্যায়ে তাদের সঙ্গে দেন এসআই সাইফুল আলম ও ওসি ফিরোজ হোসেন মোল্লার বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুজন নিজেদের ডিবি পরিচয় দেন এবং ভুক্তভোগীর পেটে ইয়াবা রয়ে বলে ভয়ভীতি দেখিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান এক্সরে করাতে।

পরে আবু জাফরের কাছে ইয়াবা না পেয়ে তাকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরানো হয়। এক পর্যায়ে তার কাছে থাকা ২ লাখ ৮০ হাজার কেড়ে নিয়ে তাকে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ঢাকার একটি গাড়িতে তুলে দেয়া হয়।

কিন্তু ঢাকায় না গিয়ে আবু জাফর সীতাকুণ্ড থানায় এসে বিষয়টি জানান। ঘটনাটি চট্টগ্রাম পুলিশ সুপারও জানতে পেরে তদন্তের জন্য সীতাকুণ্ডু সার্কেলের এডিশিনাল এসপি মো. আশরাফুল করিমকে নির্দেশ দেন।

আশরাফুল করিম তদন্তে ঘটনার সত্যতা পেয়ে এসপিকে অবগত করলে তিনি ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এদিকে, মামলার পরই অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্য পালিয়ে যান। এরপর বৃহস্পতিবার থানায় এসে আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

মামলার অপর তিন আসামির মধ্যে সোর্স রিপনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডু সার্কেলের এডিশিনাল এসপি মো. আশরাফুল করিম যুগান্তরকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31