IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> লিড নিউজ >> টিকা সংরক্ষণ ও পরিবহনে ব্যয় ১০২৮ কোটি টাকা

টিকা সংরক্ষণ ও পরিবহনে ব্যয় ১০২৮ কোটি টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ভ্যাকসিন কেনায় ব্যয় হবে তিন হাজার ৩০ কোটি টাকা। এজন্য ‘চলমান কোভিড-১৯’ শীর্ষক প্রকল্পের ব্যয় বাড়িয়ে ছয় হাজার ৮১৫ কোটি ৬৩ লাখ টাকা করা হচ্ছে। এতে ভ্যাকসিন পরিবহন ও অপারেশনাল ব্যয় ধরা হয়েছে ৭৬৪ কোটি ৫৫ লাখ টাকা। একই সঙ্গে ভ্যাকসিন সংরক্ষণ ও কোল্ড চেইন বাবদ ২৬৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ ধরা হয়। এ ব্যয় যৌক্তিক ও বাস্তবসম্মত নয় বলে মনে করছে পরিকল্পনা কমিশন। এজন্য এ ব্যয় অধিকতর পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া টেলিমেডিসিনের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবও বাদ দেয়ার সুপারিশ করা হয়। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাবের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। ওই সভায় কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বলেন, যেসব খাতে ব্যয় প্রস্তাব অযৌক্তিক এবং অবাস্তব মনে হয়েছে সেগুলো পর্যালোচনা করতে বলা হয়েছে। তাছাড়া পরিকল্পনা কমিশন মনে করেছে অনেক খাতে ব্যয়ের প্রয়োজন নেই। তাই সেগুলো বাদ দিতে বলা হয়েছে। যেমন প্রকল্পের আওতায় টেলিমেডিসিনের জন্য ১৫ কোটি টাকার প্রস্তাব ছিল। আমরা বলেছি এটি পরিচালনার মতো লোকবল এই মুহূর্তে নেই। তাছাড়া এখন মূল লক্ষ্যই হচ্ছে করোনা মোকাবেলা। সে ক্ষেত্রে এ প্রস্তাবটি বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, এ প্রকল্পটিতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্যয় কম ধরা হয়েছে। এটি এমন একটি কৌশল হতে পারে যে, কোনোভাবে প্রকল্প অনুমোদন নিয়ে পরে আবার সংশোধন করা হবে। এতবড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্পে কত ভ্যাকসিন, কোন দেশ থেকে, কোন কোম্পানি থেকে, কত দামে কেনা হবে এসব তথ্য অবশ্যই থাকা উচিত ছিল। এ তথ্যগুলো পাওয়া খুব কঠিন কিছুও নয়। ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। তাই এ ক্ষেত্রে ব্যয়সহ সব বিষয় খতিয়ে দেখা উচিত। কেননা যে প্রস্তাব দেয়া হয়েছে তার চেয়ে বেশি টাকাওতো লাগতে পারে। তিনি আরও বলেন, প্রকল্প প্রস্তাবটি তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাংক ও এআইআইবি’র অংশ নেয়ার ছাপ পাওয়া যাচ্ছে না। সেটি উচিত ছিল।

গত ২২ ডিসেম্বর জারি করা পিইসি সভার কার্যপত্র সূত্রে জানা গেছে, করোনাকালীন জরুরি বিবেচনায় হাতে নেয়া হয়েছিল ‘কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপার্ডনেস’ শীর্ষক প্রকল্পটি। এর মূল ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১২৭ কোটি টাকা। এখন ভ্যাকসিন ক্রয় এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রকল্পটির ব্যয় পাঁচ হাজার ৬৮৮ কোটি টাকা বাড়িয়ে ছয় হাজার ৮১৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারের তহবিল থেকে ২১২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্বব্যাংক ও এআইআইবি’র ঋণ থেকে ছয় হাজার ৬০৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করা হবে।

কার্যবিরণীতে বলা হয়েছে, ভ্যাকসিক ক্রয়, পরিবহন ও সংরক্ষণ বাবদ মোট চার হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে। এখানে পরিমাণ ও একক মূল্য উল্লেখ করা হয়নি। ওই ক্রয় ও বিতরণ কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। কোন দেশ হতে, কী উপায়ে, কতদিনের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে এবং কোন নিয়ম অনুসরণ করা হবে সেসব বিষয়ে বলা হয়নি। তাই এসবের একটি সমন্বিত ও সার্বিক ব্যবস্থাপনা পরিকল্পনা আরএডিপিপিতে (সংশোধিত প্রকল্প প্রস্তাব) যুক্ত করতে হবে। এই ব্যয়ের বিষয়ে পিইসি সভায় সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় বলে ব্যয় যুক্তিযুক্তকরণ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

মূল প্রকল্পে যানবাহন ভাড়া বাবদ ৬০২ গাড়ির জন্য ৩৭ কোটি আট লাখ টাকা রাখা হয়েছিল। বর্তমানে সেখানে ৬০০টি কমিয়ে মাত্র ২টি যানবাহন ভাড়া বাবদ সংস্থান রাখা হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ টাকা, যা অসামঞ্জস্যপূর্ণ।

এ প্রসঙ্গে পিইসি সভায় জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তকর্তা জানান, অনুমোদিত ডিপিপিতে যেটি উল্লেখ করা হয়েছিল সেটি গাড়ির সংখ্যা নয়। প্রকৃতপক্ষে ৬০২ গাড়ি মাসের জন্য এ ব্যয় প্রাক্কলন করা হয়েছিল। বর্তমানে ভুলবশত দুটি উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ব্যয় যুক্তিযুক্তকরণ কমিটি মেডিকেল যন্ত্রপাতি ও এমএসআর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পিইসি সভায় উপস্থাপন করে। কমিটির পক্ষ থেকে প্রকল্পের আওতায় প্রাক্কলিত বিভিন্ন যন্ত্রপাতির একক মূল্যের একটি স্টান্ডার্ডাইজড তালিকা তৈরির বিষয়ে মত প্রকাশ করা হয়। এছাড়া প্রস্তাবিত আরএডিপিতে বিভিন্ন যন্ত্রপাতি ও এমএসআর-এর প্রাক্কলিত মূল্যের অসঙ্গতি তুলে ধরা হয়। সভাকে অবহিত করা হয় যে, এ প্রাক্কলিত মূল্য বাস্তবসম্মত নয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্কলিত মূল্যে যন্ত্রপাতি কিনলে সেগুলো মানসম্মত হবে না।

এ সময় প্রকল্প পরিচালক পিইসি সভাকে জানান, মেডিকেল যন্ত্রপাতির কোনো স্ট্যান্ডার্ড মূল্য নির্ধারিত না থাকায় ইন্টারনেট থেকে প্রাপ্ত মূল্যসীমার সর্বনিম্ন দরের ভিত্তিতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31