IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> জাতীয় >> লিড নিউজ >> রায়ের পর ইশরাক সমর্থকদের উল্লাস, ২ উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

রায়ের পর ইশরাক সমর্থকদের উল্লাস, ২ উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই। তাকে শপথ গ্রহণে বাধা দিতে চাওয়া রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে উঠলেন ইশরাক।

তবে হাইকোর্টের রায় সত্ত্বেও আন্দোলন থামাতে নারাজ তার সমর্থকরা। তারা এখন নতুন করে দাবি তুলেছেন, সরকারপ্রধানের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। এই দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে ডিএসসিসি মেয়র পদে তার শপথ গ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকল না।

এই রায়কে স্বাগত জানিয়ে ইশরাকের আইনজীবীরা জানান, “এটি জনগণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায়। এখন আর ইশরাককে শপথ নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।”

এদিকে, গতকাল বুধবার সকাল থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নেন বিএনপি নেতা ইশরাক হোসেনের শতাধিক সমর্থক। প্রথমে তাদের দাবি ছিল, নির্বাচিত মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। কিন্তু হাইকোর্টের রায়ের পর তারা নতুন দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে।

সমর্থকদের বক্তব্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন’। ফলে তারা এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেন আন্দোলনকারীরা।

যুবদলের মতিঝিল থানা শাখার সাবেক নেতা আলাউদ্দিন বলেন, “শুধু শপথ নিলেই হবে না। যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, সেই উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। না হলে আমরা এখানেই থাকব।”

বুধবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে ইশরাক হোসেন নিজেও বক্তব্য দেন। তিনি জানান, “শুধু শপথ নয়, জনগণের রায় বাস্তবায়ন হওয়া পর্যন্ত এবং যারা ষড়যন্ত্র করেছেন, তাদের অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে যারা চেষ্টা করেছেন, তাদের দায় নিতে হবে।”

হাইকোর্টের রায়ের খবর পাওয়ার পর কাকরাইল মোড়ে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ‘এই মাত্র খবর এলো, ইশরাক মেয়র হলো’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তবে সঙ্গে সঙ্গে তারা জানিয়ে দেন, দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31