IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
Home >> জাতীয় >> টপ নিউজ >> স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে ‘কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণ’ সংক্রান্ত চার দফা নির্দেশনা জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে সরকার চার দফা সিদ্ধান্ত নিয়েছে।

১. জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

২. বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৩. কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।

৪. স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

এমতাবস্থায় তার মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031