IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাজশাহীর তিনসহ ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারী

রাজশাহীর তিনসহ ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারী

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ। এই ধাপে পৌরসভাগুলোয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারী। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর। আর সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রোববার কমিশন সভা শেষে আগারগাওস্থ নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংএ পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। এই নিয়ে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল দেয়া হলো।

তফসিল অনুযায়ী, ইভিএম এ ভোট হবে ৩১ পৌরসভায়। আর এগুলো হলো, ঠাকুরগাও, গোদাগাড়ী, লালমনিরহাট, মাধবদী, রাজবাড়ী, মুলাদী, শেরপুর, শিবগঞ্জ, বান্দরবান, বাগেরহাট, সাতক্ষীরা, চুনারুঘাট, হোমনা, দাউদকান্দি, পটিয়া, বাজিতপুর, গোপালপুর, কলাপাড়া, আলমডাঙ্গা,পুরশুরাম, কচুয়া, কালকিনি, নেত্রকোণা, চৌগাছা, রাঙ্গামাটি, মিরকাদিম, ফুলপুর, আক্কেলপুর, চাটখিল, আখাউড়া, রামগতি।

ব্যালেটে ভোট হবে যে ২৫টি পৌরতে সেগুলো হলো, রাণীশঙকাইল, নওহাটা, তানোর, তাহেরপুর, পাটগ্রাম, নরসিংদী, গোয়ালন্দ, বানারীপাড়া, শ্রীবরদী, বড়াইগ্রাম, নাটোর, মাটিরাঙ্গা, সাতকানিয়া, চন্দনাইশ, হোসেনপুর, করিমগঞ্জ, কালিহাতি, জীবননগর, ফরিদগঞ্জ, বাঘারপাড়া, ডামুড্যা, মেলান্দহ, কালাই, নগরকান্দা ও কানাইঘাট।

নির্বাচন কমিশন সূত্র বলছে, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভা আছে। এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি এবং গত ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম ধাপে পৌরসভাগুলোতে আগামী ২৮ ডিসেম্বর ও দ্বিতীয় ধাপে পৌরসভাগুলোতে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন হবে ৩০ জানুয়ারি।

ইসি সূত্র জানায়, বতর্মানে দেশে ৩২৯টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ২৫৯টি। এর মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পৌরসভাগুলোতেও নির্বাচন হয়ে যাবে। আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31