IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> জাতীয় >> টপ নিউজ >> কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষিকা, তার স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- অষ্টম শ্রেণির শিক্ষার্থী জোবাইদা রহমান ওরফে ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। এ ঘটনায় আটক চারজন হলেন- শিক্ষিকা মীম বেগম (২৪), তার স্বামী হুমায়ুন মিয়া (২৮), মীমের বড় বোন নুরজাহান বেগম (৩০) ও এক কিশোরী (১৫)।

বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে লাশ দুটি উদ্ধারের কথা জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক ইলিয়াস হোসাইন।

শিক্ষিকা মীম বেগমের (২৪) শোবার ঘরের খাটের নিচ থেকে রোকেয়া রহমান ও ওই ফ্ল্যাটের বাথরুমের ফলস ছাদ থেকে শিক্ষার্থী ফাতেমার লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহত দুজনের স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে ফাতেমা কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে মীম বেগমের কাছে প্রাইভেট পড়তে যায়। সেদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে প্রাইভেট পড়া শেষ করে ফাতেমা বাসা থেকে বের হয়। ওই সময়ে ফাতেমার মা রোকেয়া রহমানও নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে মা-মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের কোনো খোঁজ না পেয়ে রোকেয়া রহমানের স্বামী শাহীন আহম্মেদ ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে চলতি বছরের ৬ জানুয়ারি তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে মুক্তিরবাগ এলাকায় মৃত প্রাণীর উৎকট গন্ধ ভেসে আসছিল। দিন দিন গন্ধ আরও প্রকট হতে থাকে। এলাকার লোকজন গতকাল রাতে গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তাঁরা মীম বেগমের ফ্ল্যাটে পৌঁছান। এ সময় এলাকাবাসী ফ্ল্যাটের দরজা খুলতে বললে মীম রাজি হননি। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মীমের কক্ষে তল্লাশি চালিয়ে নিখোঁজ মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নিহত রোকেয়ার ভাই জাহিদ হোসেন বলেন, গত ২৫ ডিসেম্বর আমার বোন ও ভাগনি নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরি (জিডি) করি। আমরা শুরু থেকেই গৃহশিক্ষিকা মীমকে সন্দেহ করছিলাম। বিষয়টি আমরা একাধিকবার পুলিশকে জানিয়েছি। কিন্তু তারা গুরুত্ব দেননি; বরং আমাদের অপেক্ষা করতে বলেছে। আজ এত দিন পর আমার বোন ও ভাগনির লাশ পেলাম। আমার ভাগনি ও বোনের গলায় সোনার চেইন ছিল। চেইন নেওয়ার জন্যই মীম দুজনকে হত্যা করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম সাংবাদিকদের জানান, মা ও মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। তখন গৃহশিক্ষিকা মীমকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ফাতেমা প্রাইভেট পড়ে বাসা থেকে বের হয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে এর সত্যতা পাওয়া যায়। এর পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ দুজনের খোঁজার চেষ্টা করছিল।

ওসি সাইফুল আলম আরও বলেন, গতকাল ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ মীমের ফ্ল্যাটে প্রবেশ করে। একপর্যায়ে মীমের শোবার ঘরের খাটের নিচ থেকে কর্কশিট দিয়ে ঢাকা রোকেয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে মীম জানান, এ ফ্ল্যাটে আর কোনো লাশ নেই। তখন পুরো ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বাথরুমের ফলস ছাদ থেকে শিক্ষার্থী ফাতেমার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীম ও তাঁর বোন নুরজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930