IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘করোনা সংকটেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রয়েছে’

‘করোনা সংকটেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা সংকটের মধ্যেও সর্বস্তরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রয়েছে। তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সাক্ষাৎ করেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সংসদ অধিবেশন, করোনাকালীন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইন, কোভিড-১৯ ভ্যাক্সিন এর বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, নরওয়ে বাংলাদেশের অনেক পুরনো বন্ধু এবং নরওয়ের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এসময় তিনি ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সেজন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার। তাঁর সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে কোভিডকালীন সময়ে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে। করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম। বর্তমান সরকার সকলের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন সরবরাহে নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন স্পিকার।

রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, কোভিডকালীন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা হিসেবে সরকারের গৃহীত কার্যক্রম প্রশংসার দাবি রাখে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের প্রচলিত আইনের প্রশংসা করেন এসপেন রিকটার ভেন্ডসেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে সংসদ সদস্যগণ ও সংশ্লিষ্ট সকলের কোভিড পরীক্ষাপূর্বক সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় আইনের সংশোধন হয়েছে। বাংলাদেশের এগিয়ে যাবার এসকল প্রচেষ্টায় নরওয়ে সরকার সর্বদা পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31