IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী
Home >> জাতীয় >> লিড নিউজ >> এইচটি ইমামের প্রথম জানাযায় মুসল্লিদের ঢল

এইচটি ইমামের প্রথম জানাযায় মুসল্লিদের ঢল

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের প্রথম জানাজা জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। তার মরদেহ হেলিকপ্টারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ হেলিকপ্টারে উল্লাপাড়ায় সোনতলায় নিজ গ্রামে পৌঁছায়।

এরপর তাকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এইচটি ইমামের ছেলে এমপি তানভীর ইমাম।

এরপর ১১টা ৫০ মিনিটে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিজ গ্রামে এইচটি ইমামের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল দেখা গেছে।

এরপর সেখান থেকে দুপুর ১২টায় তাকে হেলিকপ্টারে জাতীয় শহীদ মিনারে নেয়া হচ্ছে।

মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত উপদেষ্টা এইচটি ইমামের প্রথম জানাজা সম্পন্ন হয়।

তিনি জানান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বুধবার রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এইচটি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বুধবার রাত ১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31